আসি – যাই

হাতটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম একপাশে,

যদি তুমি একবার ধরো;

চোখের দিকে তাকিয়ে ভুলতে চেয়েছিলাম অনেক কিছু,

যদি তুমি চেয়ে থাকো –

বদলে বললে তুমি, আড়ি।

 

রাগ না অভিমান, বুঝতেই কেটে গেল সময়টা –

চশমার কাঁচটা ঝাপসা হয়েছে কিনা বুঝতে

যখন ভাবছি খুলে দেখবো একবার,

তুমি বললে, যাই।

 

দুরের দৃষ্টি ভালো না বলে

আশেপাশেই থেকে গেলাম কিছুটা সময়,

তুমি চলে যাওয়ার পরে বললাম নিজেরই মনে –

আসি।


Discover more from Saikat Gupta

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.