বছর দুয়েক ওড়িশাতে থাকার সুযোগ হয়েছিল কর্মসূত্রে, তাই ভুবনেশ্বর থেকে পুরী ছিল মোটামুটি আমাদের সপ্তাহান্তের ঠিকানা। সমুদ্রের সামনে প্রথম সারির হেন কোনো হোটেল বোধহয় নেই যেখানে আমরা থাকিনি, আর একবার হলেও মন্দির দর্শন ছিল আমাদের কাছে একটা নিয়মের মতো। সারাবছর পুরী আর জগন্নাথ মন্দির একরকম; সেই আবহাওয়াই বদলে যায় রথের সময়ে। রথযাত্রা মানেই আমাদের চোখে…
Category: পাঁচমিশালি
অথ চণ্ডাল কথা
সকাল থেকেই আকাশটা গুম মেরে আছে, থমথমে চারদিকে। ভোরের দিকে বেশ জোরে যে একপশলা বৃষ্টি হয়ে গেছে সেটা এখন চারপাশটা দেখে মালুম হচ্ছে। আজ কলেজ যাওয়ার কোনো চান্স নেই, তার ওপর সকাল সকাল শুনে ফেলেছি যে মাকে বলছে বাবা, আজ তাহলে একটু বাজারের দিকে যাই। আর আমি খুব ভালো জানি যে বাবা আজ গঙ্গার ইলিশ…
অক্ষয় তৃতীয়া
পুরীতে ঘুরতে গিয়ে নরেন্দ্র সরোবরে নিশ্চয়ই গেছেন আপনি। হ্যাঁ, ঠিকই ধরেছেন – চন্দন সরোবর বলেই আমরা যাকে বেশি চিনি। ফিরে যাই আমাদের ভুবনেশ্বরে থাকার বছরগুলোতে, চোখের সামনে ভেসে উঠছে অনেক কিছু ঘটনা। আজ, অক্ষয় তৃতীয়ার দিনে শুরু হয় চন্দনযাত্রা। প্রথম একুশ দিনের নাম হলো বাহার চন্দনযাত্রা আর শেষ একুশ দিনকে বলে ভিতর চন্দনযাত্রা; আজ থেকে…
World Theatre Day
আজ নাটকের দিন – বিশ্ব নাট্য দিবস। চারপাশে অনেক সভা আর আলোচনা চলবে সারা দিন ধরে। সেগুলো শোনার বা অংশগ্রহণের আগে চলুন একটু ঘুরে আসি থিয়েটারের প্রথম দিকের দিনগুলো থেকে। নাটকের উৎস: আচার, ধর্ম ও মানব অভিজ্ঞতা নাটক তুমি কার – এই বিতর্ক আজকের নয়। বিশ্বের বিভিন্ন দেশে নাটকের উৎপত্তি একে অপরের থেকে ভিন্ন হলেও…
সরস্বতী
লেখার কথা ছিলো এটা ইংরেজিতে, ফরমায়েশটা সেরকমই ছিল। শুরুও করেছিলাম সেইভাবেই কিন্তু বাধ সাধলো নিজের মনটাই। একদিকে ইংরেজীতে লিখলে অনেকের কাছে পৌঁছানোর সুযোগ সাথে অনেককেই বিষয় সম্বন্ধে অবহিত করা আর অন্যদিকে নিজেদের বাঙালীর সরস্বতী পুজোর ট্র্যাডিশন ধরে রাখা। তাই, কষ্ট হলেও দুই ভাষাতেই থাক – একটা অন্যদের জন্যে আর এইটা শুধুই আমার! সরস্বতী কিসের দেবী?…
নতুন দক্ষিণেশ্বরে কিছুক্ষণ
আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বর মন্দির মেরেকেটে দু’কিলোমিটার। সেটুকু যেতেই এবার সাত-আট বছর লেগে গেলো! গিয়ে দেখি সবই নতুন। আগের বার ডালা আর্কেড দেখে এসেছিলাম আর দোকানগুলো একটা জায়গায় একসাথে বসার চেষ্টা করছিল। এবার সব দোকান এক ছাদের তলায়। একটা ফুড প্লাজা হয়েছে, তিন থেকে চারটে দোকান আছে। মোবাইল আর ব্যাগ রাখার জায়গা আগেই হয়ে গিয়েছিল,…