সালটা 2000, মাস আগস্ট কি সেপ্টেম্বর; আজ আর মনে নেই। ডিটিপি আর ডিজাইনিং এর কাজের সূত্রে রোজই প্রায় কলেজ স্ট্রিট পাড়াতে যাতায়াত তখন। এবার যাওয়ার দরকার পড়লো একটু পাশে, আমহার্স্ট স্ট্রিটে। কোম্পানির নাম আজও মনে আছে, Global Advertising Pvt Ltd. ঠিকানা মিলিয়ে মিলিয়ে আর লোককে জিজ্ঞেস করে যখন পৌঁছলাম, শুনলাম ছোড়দার বাড়ির একতলাতে এই অফিস।…
Category: প্রণাম
পি কে ব্যানার্জী
খেলার মাঠে সামনে থেকে দেখার সৌভাগ্য হয়নি। উনি যখন খেলতেন তখন আমি জন্মাইনি আর উনি যখন কোচিং করতেন তখন বাবার হাত ধরে আমার ময়দানে যাওয়ার বয়স। তাঁর খেলার ঝলক প্রথম পড়ি চুনী গোস্বামীর লেখা “খেলতে খেলতে” বলে একটা ধারাবাহিকে, যেটা আনন্দমেলায় বেরোতো প্রতি মাসে। অধীর অপেক্ষায় বসে থাকতাম আর ওখান থেকেই একে একে জানলাম মারডেকা,…
বিশ্বরূপ মহারাজ
চাকরী জীবনের একদম প্রথম দিক, webel এ কাজ করছি মাস্টার্স শেষ করে। সাথে বড় হওয়ার জন্যে আরো কিছু পড়াশোনা করছি। হঠাৎ একজন খবর দিলো, শনি ও রবিবার কম্পিউটার শেখাতে হবে রামকৃষ্ণ মিশন বেলঘড়িয়াতে। ইন্টারভিউতে পাশ করলে তবেই মিলবে সুযোগ। কোনোভাবে সময় বের করে bio data জমা দিয়ে এলাম, একদিন খবর এলো ইন্টারভিউ এর। আজ এতো…
আমার বব ডিলান
ছোটবেলায় এলভিস প্রেসলি, বব ডিলান, জন ডেনভারদের নাম শুনলেও এঁদের গান শুনতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তখন আমি মজে ছিলাম একদিকে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, অতুলপ্রসাদ, রজনীকান্ত আর দ্বিজেন্দ্রলাল রায়ের গানে আর অন্য দিকে বড়ে গুলাম আলী, আমির খান, বাবা আলাউদ্দিন, রবিশঙ্কর আর নিখিল ব্যানার্জীতে। তাই পশ্চিমের গান একটা সময় অব্দি আমার কাছে অধরাই ছিল। স্কুল পেরিয়ে…