বাংলা গানের শিকড়ের সন্ধানে

এই লেখার একটা প্রাককথন আছে। যদিও আমার প্রধান বিচরণ সঙ্গীতের ক্ষেত্রে নয়, তবুও ছোটবেলা থেকে সাংগীতিক পরিমণ্ডলে বড় হওয়ার সুবাদে খুব কাছ থেকে শাস্ত্রীয় এবং অ-শাস্ত্রীয় সবরকম গান শুনেছি। ফলতঃ, গানের প্রতি ভালোবাসা ফল্গুর মতন বয়ে চলেছে নিরন্তর অন্তরে। সেটার বহির্প্রকাশ ঘটার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়ে যায় ফেলোশিপ এর কল্যাণে। পড়াশোনা করা ছিল, সেগুলো পরপর…