জীবনধারা – ৬

আমার আবদারে স্নানের মেলা দিয়েই শুরু করতে হলো ঠাকুমাকে। জানি না কেউ কুম্ভস্নানের মতো করে কেউ এটা শুরু করে ছিল কিনা, কিন্তু হাজার হাজার পুরুষ নারী যেত এই স্নানের মেলায়। ঠাকুমাও নাকি অনেক বার গেছে। উল্লাপাড়ার কাছে করতোয়া নদীতে বসতো এই স্নানের মেলা। মা ঠাকুমাদের বিশ্বাস ছিল, এই এক দিন স্নান করলে সব অসুখ সেরে…

জীবনধারা – ৫

ঠাকুমা ঘুম পাড়াতে পাড়াতে বলে চলে – এই সিরাজগঞ্জ ছিল শিল্প, সাহিত্য আর ঐতিহ্যের শহর। সেখানে ঈদও যেমন ধুমধাম করে পালন করা হতো, দূর্গাপুজোও সমান ভাবে জনপ্রিয় ছিল। সত্যিকারের কোনো ভাগ ছিল না হিন্দু আর মুসলমানের। কোনোদিন ভাবিনি যে সালমা আমার বাড়ির উঠোন ঝাঁট দেয় বলে তুলসীমঞ্চ অপবিত্র হয়ে গেলো। তোকে নিয়ে তো নৌকো করে…