সন্ধের ট্রেন, যেতে হবে প্রায় দু’হাজার মাইল। অনেক বছর ট্রেনে চড়েন না বলে রামুকাকা ঠিক জানতেন না যে সবাই ট্রেনে উঠেই বিছানায় শুয়ে পড়ে। মধ্যবিত্তের মত এখানেও মিডল বার্থের প্যাসেঞ্জার একটু মিনমিন করে প্রথমে, কিন্তু ট্রেনে রাজা হল যে লোয়ার বার্থ পায়। কিরকম একটা গর্বের অনুভূতি ঠিকরে পরে তার চোখে, মুখে আর চেহারায়। রামুকাকার কপাল…