চাকরী জীবনের একদম প্রথম দিক, webel এ কাজ করছি মাস্টার্স শেষ করে। সাথে বড় হওয়ার জন্যে আরো কিছু পড়াশোনা করছি। হঠাৎ একজন খবর দিলো, শনি ও রবিবার কম্পিউটার শেখাতে হবে রামকৃষ্ণ মিশন বেলঘড়িয়াতে। ইন্টারভিউতে পাশ করলে তবেই মিলবে সুযোগ। কোনোভাবে সময় বের করে bio data জমা দিয়ে এলাম, একদিন খবর এলো ইন্টারভিউ এর। আজ এতো…
Category: Bengali
ট্রেন চুরি
দিল্লী যাচ্ছি রাজধানীতে। শীতের বিকেলের ট্রেন হাওড়া থেকে। আমি পেয়েছি ওপরের বার্থ, টু টায়ার কোচের ওপরের জায়গাটা আমার বেশ পছন্দের। শান্তিতে হয় বই পড়া বা গান শোনা যায় কোনো ঝামেলা ছাড়াই। আগে তো Walkman ছিল, মাঝে ipod এলো আর এখন তো মোবাইলের হেডফোন ভরসা। তবে সেবার যাচ্ছিলাম Ministry of Cultural Affairs এ Fellowship এর ইন্টারভিউ…
দিনের গেরো
পয়লা জুলাই কেনো বিখ্যাত সেটা ছোটবেলাতেই জেনে গেছিলাম। না, শুধু ডাক্তার বিধান রায়ের জন্মদিন বলে নয়, আশি বছরের ব্যবধানে সেটি তার মৃত্যুদিনও বৈকি! এরকম মানুষ নাকি পৃথিবীতে খুব কম আছেন যাদের দিন তারিখ মিলে মিশে একাকার হয়ে যায়। রুজভেল্ট, শেক্সপীয়ার, বার্গম্যানদের নাম পেয়েছিলাম এই লিস্টে। সেই হিসেবে করলে, আমিও ক্ষণজন্মা। আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনেছেন। নেতাজি…
দুধের বোতল
ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় ভোর সাড়ে চারটে। সরকারী বাস সবে চলা শুরু করেছে, মর্নিং ডিউটি যাদের তারা রেডি হচ্ছে। আমার পিসি যেমন পাঁচটার বাসে রোজ রামমন্দির যেতেন জালান স্কুলে পড়াতে। বড় রাস্তার ওপরে যাদের বাড়ি, তাদের এই সময়ে একবার ঘুম ভাঙতে বাধ্য। এর দায় একা শুধু রাস্তা, বাস আর মানুষের নয়; সাথে ছিলো আরো এক…
আমার বব ডিলান
ছোটবেলায় এলভিস প্রেসলি, বব ডিলান, জন ডেনভারদের নাম শুনলেও এঁদের গান শুনতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তখন আমি মজে ছিলাম একদিকে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, অতুলপ্রসাদ, রজনীকান্ত আর দ্বিজেন্দ্রলাল রায়ের গানে আর অন্য দিকে বড়ে গুলাম আলী, আমির খান, বাবা আলাউদ্দিন, রবিশঙ্কর আর নিখিল ব্যানার্জীতে। তাই পশ্চিমের গান একটা সময় অব্দি আমার কাছে অধরাই ছিল। স্কুল পেরিয়ে…
হাফ সোলের গপ্পো
কুটিঘাটের ডাচ সাহেবের পোড়ো বাড়ির শেষকোণে সবচেয়ে মিষ্টি আম গাছটার মগডালে তখন আমি। হঠাৎ দেখি কে যেন আসছে – মুখে তখন একটা আধ-খাওয়া আম আর বাঁ হাতে একটা গোটা ধরা। পড়ি কি মরি করে লাফ দিয়ে নিচে নেমে চটি পরে দে-দৌড়। কাঁটাগাছ, শুকনো পাতা, আগাছা পেরিয়ে পাঁচিল যেই টপকেছি, পিঠে কি একটা এসে পড়লো। ভালো…