আজ ঠাকুর রামকৃষ্ণর জন্মতিথি, তাই সবার আলোচনার কেন্দ্রে পরমহংস আর তাঁর অগুনতি কার্যকলাপ; সাথে বিবেকানন্দ সহ বাকি শিষ্যরা। এই সময়ে একটু অন্যদিকে চোখ রাখি। লোকমুখে আর বিবেকানন্দের মাধ্যমে ঠাকুরের মাহাত্ম্য ছড়ালেও একজনের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। মহেন্দ্রনাথ গুপ্ত, যাঁকে সবাই মাস্টার মশাই বলেই ডাকতেন – যিনি শ্রীম নাম নিয়ে শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃতর মতো…
Category: প্রণাম
মণি হারা শংকর
কলকাতায় থাকাকালীন তাঁর স্নেহ আর ভালোবাসা পেয়েছিলাম অনেক বছর। পরবর্তীতে সেটাই শিক্ষা হয়ে ফিরে এসেছিল আমার কাছে। মনে আছে, প্রথম দেখায় জিজ্ঞেস করেছিলেন, কি হতে চান আপনি? বছর দশেক কর্পোরেটের ঘানি ঘোরানো কর্মচারী উত্তর দিয়েছিল, আপনার মতো ওইরকম সরল ভাষায় লিখতে চাই। শরৎচন্দ্রের পর আমি অন্তত এমন কথ্য ভাষার লেখা পড়ি নি। বছর কয়েকের মধ্যেই…
মান্না দের জন্মদিনে
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে মান্না দের প্রথম গান আমি বাংলায় শুনিনি। বাড়িতে তাঁর একটাই রেকর্ড ছিল সেই সময়ে, যার দুপিঠে একটা করে মোট দুটো গান – একপিঠে ‘লাগা চুনরী মে দাগ’ আর অন্য পিঠে ‘ফুল গেন্ডওযা না মারো’। দুটোই ভৈরবী রাগে আধারিত আর চলনও খুব পরিষ্কার। সেই প্রথম আর বারবার মান্না দে কে…
ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ
সবাই যখন কা করু সজনী আয়ে না বালম অথবা ইয়াদ পিয়া কি আয়ে শুনে ফেলেছে আমি তখনও আটকে ছিলাম দরবারী কানারাতে। এর আগে আমীর খাঁ সাহেবের দরবারী শুনেছি কিন্তু এটা কি শুনলাম? ঠিক যেন টেস্ট ম্যাচ থেকে সোজা টি টোয়েন্টির যুগে এসে পড়ে গেলাম। তবে টি টোয়েন্টি বললাম বলে আবার ভাববেন না যে অনেক কিছুই…
উস্তাদ বিসমিল্লাহ খান
তখন আমি স্কুলে পড়ি, একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেলাম শোভাবাজার রাজবাড়িতে। মূলতঃ মা (গানের দিদিমণি), সাথে আমি আর বাবা। ভিতরে ঢুকতেই কানে এলো শ্রদ্ধেয় রামকুমার চট্টোপাধ্যায় গান গাইছেন। শাস্ত্রীয় সঙ্গীত এর পরিমন্ডলে বড় হওয়ার জন্য সব গানই তখন শোনা। শুনছিলাম মন দিয়ে। বাঘের গলায় কাঁটা, আমি বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়, কমলিনী কেন অভিমান আর…
সুমন চাটুজ্জে অধুনা কবীর সুমন
স্কুলের গণ্ডি পেরোবো আর কিছু দিনেই , হঠাৎ কানে এলো নতুন এক গান। সকাল থেকে রাত যে গান শুনে কান অভ্যস্ত ছিল অথবা পুজোর সময়ে শোনা যেসব গান – তার থেকে এটা একদম আলাদা। কবির কল্পনা, আমি আর তুমি, ফুল – লতা – পাতা তখন অতীত; জীবনের বাস্তবতা নতুন কিছু শব্দে ধরা দিলো। রিকশা, আকাশ,…