জয় জগন্নাথ

বছর দুয়েক ওড়িশাতে থাকার সুযোগ হয়েছিল কর্মসূত্রে, তাই ভুবনেশ্বর থেকে পুরী ছিল মোটামুটি আমাদের সপ্তাহান্তের ঠিকানা। সমুদ্রের সামনে প্রথম সারির হেন কোনো হোটেল বোধহয় নেই যেখানে আমরা থাকিনি, আর একবার হলেও মন্দির দর্শন ছিল আমাদের কাছে একটা নিয়মের মতো। সারাবছর পুরী আর জগন্নাথ মন্দির একরকম; সেই আবহাওয়াই বদলে যায় রথের সময়ে। রথযাত্রা মানেই আমাদের চোখে…