রাহুল ‘অরুণোদয়’ ব্যানার্জী

সিনেমা ইন্ডাস্ট্রির নায়ক – নায়িকাদের দাদা দিদি বলার রেওয়াজ যথেষ্ট কম, তাদের নাম ধরে ডাকতেই আমরা বেশি পছন্দ করি। সিনেমায় ‘নামতে’ হলে এটা মাথায় নিয়েই সবাই কাজ শুরু করে। দাদা, কাকু, জেঠু – এই ডাকগুলো সাধারণত তোলা থাকে ইন্ডাস্ট্রির মধ্যে। শুভেন্দু চট্টোপাধ্যায়ের ছেলে উত্তম জেঠু বা সৌমিত্র কাকু বলবে, এটাই স্বাভাবিক; আমি আর আপনি তুলসী…

World Theatre Day

আজ নাটকের দিন – বিশ্ব নাট্য দিবস। চারপাশে অনেক সভা আর আলোচনা চলবে সারা দিন ধরে। সেগুলো শোনার বা অংশগ্রহণের আগে চলুন একটু ঘুরে আসি থিয়েটারের প্রথম দিকের দিনগুলো থেকে।   নাটকের উৎস: আচার, ধর্ম ও মানব অভিজ্ঞতা নাটক তুমি কার – এই বিতর্ক আজকের নয়। বিশ্বের বিভিন্ন দেশে নাটকের উৎপত্তি একে অপরের থেকে ভিন্ন হলেও…

মহেন্দ্রনাথ গুপ্ত .. মাস্টার মশাই .. শ্রীম

আজ ঠাকুর রামকৃষ্ণর জন্মতিথি, তাই সবার আলোচনার কেন্দ্রে পরমহংস আর তাঁর অগুনতি কার্যকলাপ; সাথে বিবেকানন্দ সহ বাকি শিষ্যরা। এই সময়ে একটু অন্যদিকে চোখ রাখি।  লোকমুখে আর বিবেকানন্দের মাধ্যমে ঠাকুরের মাহাত্ম্য ছড়ালেও একজনের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। মহেন্দ্রনাথ গুপ্ত, যাঁকে সবাই মাস্টার মশাই বলেই ডাকতেন – যিনি শ্রীম নাম নিয়ে শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃতর মতো…

মণি হারা শংকর

কলকাতায় থাকাকালীন তাঁর স্নেহ আর ভালোবাসা পেয়েছিলাম অনেক বছর। পরবর্তীতে সেটাই শিক্ষা হয়ে ফিরে এসেছিল আমার কাছে। মনে আছে, প্রথম দেখায় জিজ্ঞেস করেছিলেন, কি হতে চান আপনি? বছর দশেক কর্পোরেটের ঘানি ঘোরানো কর্মচারী উত্তর দিয়েছিল, আপনার মতো ওইরকম সরল ভাষায় লিখতে চাই। শরৎচন্দ্রের পর আমি অন্তত এমন কথ্য ভাষার লেখা পড়ি নি। বছর কয়েকের মধ্যেই…

মান্না দের জন্মদিনে

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে মান্না দের প্রথম গান আমি বাংলায় শুনিনি। বাড়িতে তাঁর একটাই রেকর্ড ছিল সেই সময়ে, যার দুপিঠে একটা করে মোট দুটো গান – একপিঠে ‘লাগা চুনরী মে দাগ’ আর অন্য পিঠে ‘ফুল গেন্ডওযা না মারো’। দুটোই ভৈরবী রাগে আধারিত আর চলনও খুব পরিষ্কার। সেই প্রথম আর বারবার মান্না দে কে…

চায়ে পে চর্চা

খুব ছোটবেলা থেকেই বাড়িতে বাজারের সবথেকে দামি দুটো জিনিস আসতো – চা আর চাল। আমাদের আশেপাশের সবাই যখন মিনিকেট খেয়ে তৃপ্তির ঢেকুর তুলতো, আমাদের বাড়িতে তখনই আসতো রত্না চাল। পরবর্তীকালে চামড়মনি, দুধেশ্বর, জিরাকাটি পেরিয়ে এসে এখন লক্ষীভোগের সময় চলছে। বাবার লজিক ছিল খুব সোজা – ভালো ভাত না হলে সাথে তরকারি, মাছ বা মাংসের স্বাদ…